শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

খুলনা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা রণক্ষেত্র

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৩৮০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও বিজিবির ব্যাপক সংঘর্ষ চলছে। আজ শুক্রবার বেলা ৩টা ১৫ মিনিটে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা গল্লামারী পৌঁছালে জিরো পয়েন্টের দিক থেকে পুলিশ টিয়ার শেল ছোড়ে। তাতে বিশ্ববিদ্যালয়ের আশপাশের গল্লামারী, জিরো পয়েন্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিকেল সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর আন্দোলনকারীরা খুলনার শিববাড়ী মোড়ে সমবেত হন। সেখান থেকে গণমিছিল নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হন তাঁরা। জিরো পয়েন্টে যাওয়ার আগে তাঁরা পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে বিপুলসংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ ধীরে ধীরে পিছু হটে। এ সময় শিক্ষার্থীরা জিরো পয়েন্টে অবস্থান নেন।

সেখানে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া নিয়ে বিকেল ৪টার দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। বর্তমানে জিরো পয়েন্ট মোড় দখলে রেখেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে রূপসা সেতু বাইপাসের দুই পাশে রয়েছে পুলিশ। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে একের পর এক টিয়াল শেল ও রাবার বুলেট ছুড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এর আগে আজ বেলা ২টার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল শুরু হয়। মিছিলটি শান্তিপূর্ণভাবে গল্লামারী মোড়ে পৌঁছায়। এরপরই পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটে। তারপর দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বিপুলসংখ্যক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত কয়েকজন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, বিকেল ৪টা নাগাদ আন্দোলনকারী শিক্ষার্থীরা জিরো পয়েন্ট দখল নেওয়ার পর পুলিশ আত্মসমর্পণ করার কথা জানায়। এর আগে অনেকেই পুলিশের রাবার বুলেটে গুরুতর আহত হয়েছে। তাঁদের খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। দুজন শিক্ষার্থীকে খুলনার হরিণটানা থানায় পুলিশ আটকে রেখেছে। তাঁদের উদ্ধারের জন্য থানার সামনে অবস্থান করেছেন শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions