শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেনকে ধরতে বাসায় পুলিশ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৩২১ দেখা হয়েছে

ডেস্ক রিপোট:- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রয়াত সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করতে তার বারিধারার বাসায় গিয়েছিল পুলিশ। সোমবার দুপুরে একটি মামলার ওয়ারেন্টের কাগজ নিয়ে কয়েকজন পুলিশ সদস্য বারিধারার ২২ দূতাবাস রোডের বাসায় যান। এসময় বাসায় পরিবারের কোনো সদস্য ছিলেন না। পুলিশ সদস্যরা বাড়িতে থাকা কর্মীদের কাছে ব্যারিস্টার মইনুল হোসেনের অবস্থান জানতে চান। তারা পুলিশ সদস্যদের জানান, ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন। তখন পুলিশ সদস্যরা ডেথ সার্টিফিকেট দেখতে চান। এটি দেখানোর পর তারা চলে যান।

ব্যারিস্টার মইনুল হোসেনের ছেলে জাভেদ হোসেন এ বিষয়ে বলেন, পরিবারসহ আমরা বিদেশে আছি। সোমবার বাবার বিরুদ্ধে জারি হওয়া একটি ওয়ারেন্ট নিয়ে পুলিশ বাসায় গিয়েছিল। বাসার কর্মীরা তাদের ডেথ সার্টিফিকেট দেখিয়েছে। পরে তারা চলে যায়।

কোন থানার পুলিশ সেখানে গিয়েছিল তা বাসার কর্মীরা জানাতে পারেনি বলে তিনি উল্লেখ করেন। বারিধারার দূতাবাস রোডে অবস্থিত ব্যারিস্টার মইনুল হোসেনের বাড়িটি গুলশান থানা এলাকায় অবস্থিত। রাতে এ বিষয়ে যোগাযোগ করা হলে গুলশান থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, এমন কোনো তথ্য আমার কাছে নেই। গুলশান থানা থেকে কেউ উনার বাসায় গেলে আমি অবশ্যই জানতাম।
উল্লেখ্য, গত বছরের ৯ই ডিসেম্বর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাকের সাবেক সম্পাদকমন্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেন ইন্তেকাল করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions