শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ডংনালায় গলায় ফাঁস দিয়ে চিংসুইমং মারমা (৪৩) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি ঐ এলাকার সুইক্যমং মারমার ছেলে।

রবিবার (২৮ জুলাই) রাত ১০টায় ডংনালা নিজ বাড়িতে ঐ ব্যক্তি আত্মহত্যা করেন বলে জানান ২নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা। লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ইউপি চেয়ারম্যান জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, গতকাল রবিবার রাত ১০ টায় লোকটি আত্মহত্যা করেন। তবে এলাকাটি দুর্গম হওয়ায় আমরা রাত ১১ টায় খবরটি জানতে পারি। সোমবার (২৯ জুলাই) সকালে ঘটনাস্থলে থানার পুলিশ সদস্যরা গেছেন।

প্রাথমিকভাবে আত্মহত্যা করা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তবে তাঁর পরিবারের সদস্যদের যদি কোন অভিযোগ না থাকে তাহলে লাশটি আমরা পরিবারের কাছে হস্তান্তর করবো।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions