শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা হত্যা মামলায় কারাগারে

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৩৫৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। চারটি হত্যা মামলা ও একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

রোববার (২৪ জুলাই) এ আদেশ দেন রাঙ্গামাটির জেলা ও দায়রা সিনিয়র জজ মো. শহীদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম বলেন, রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমা এলাকায় চারটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনার অভিযুক্ত আসামি। এছাড়া একটি চাঁদাবাজির মামলাও রয়েছে তার বিরুদ্ধে। রোববার আসামি স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অমর জীবন চাকমার আইনজীবী অ্যাডভোকেট উষাময় খীসা বলেন, অমর জীবন চাকমা সব মামলায় হাইকোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন চাকমার বিরুদ্ধে ২০১৮ সালের নানিয়ারচর উপজেলার শান্তিদেব চাকমাকে হত্যা, একই উপজেলার শক্তিমান চাকমাকে হত্যা ও কালোময় চাকমাকে অপহরণে পর হত্যা, লংগদু উপজেলার নিরহ রঞ্জন চাকমা ওরফে জঙ্গলি চাকমাকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত বলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করা হয়।

এছাড়া ২০০৭ সালে পুলিশ বাদী হয়ে একটি চাঁদাবাজির মামলাও দায়ের করেন তার বিরুদ্ধে। শুধু তাই নয়, এসব মামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নেতা প্রসিত খীসাসহ আরও ২৯ জন অভিযুক্ত রয়েছেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত ভোটে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অমর জীবন চাকমা। এর আগে, তিনি একই উপজেলার ৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions