শিরোনাম
পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন: বিবিসিকে জেলেনস্কি ১২ই মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন প্রেসিডেন্ট পাহাড়ের অবিসংবাদিত সাংবাদিক একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভুষিত করার দাবি– স্মরণ সভা ও ইফতার মাহফিলে বক্তারা পার্বত্য চট্টগ্রামের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টনের দাবি ও ‘রেইনবো নেশন’ স্বাগত জানিয়ে বিবৃতি ক্রিকেটে ভারতের যত অবাঞ্ছিত রেকর্ড সাবেক উপদেষ্টাদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা পুলিশে নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে সবাই সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল, সিজিএস মাইনুর নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৪

চীনে ভারী বর্ষণে ভূমিধস, নিহত ১২

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৩৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রবল ঘূর্ণিঝড় গেইমারের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চীনের হুয়ান প্রদেশ। অঞ্চলটিতে ভারী বর্ষণে ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-কে উদ্ধৃত করে রোববার এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতে হেনইয়াং শহরের ইউয়েলিন গ্রামে বসতবাড়ির বড় একটি অংশ ভূমিধসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৮ জনকে খুঁজে পেয়েছে যাদের ১২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ফিলিপাইন, তাইওয়ান এবং চীনের হুয়ান প্রদেশে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় গেইমার। এতে ফিলিপাইনে ৩৪ জন এবং তাইওয়ানে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশগুলোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions