শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

কক্সবাজারে কভার্ডভ্যান-সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৯৩ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারের টেকনাফে উপজেলায় কভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম জানান, শুক্রবার রাত পৌনে ১২টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ৬০ বছর বয়সী নূরজাহান বেগম কক্সবাজার পৌরসভার মধ্যম কুতদুবদিয়া পাড়ার আমীর হোসেনের স্ত্রী।

এ ছাড়া ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচ জন আহত হয়েছে বলে তথ্য দিলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

আব্দুল কাইয়ুম বলেন, রাতে টেকনাফের উলুবনিয়া এলাকায় কক্সবাজারমুখি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয়জন যাত্রী আহত হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions