শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে ভাইপোর হাতে খুন হল চাচা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২৮৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে জমি সংক্রান্ত জেরে ভাইপোর ছুরিকাঘাতে চাচা খুন হয়েছে।

বুধবার (১৭ জুলাই) রাত ১০ টার দিকে ঘুমধুম ইউনিয়নের শিলপাড়া নাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রতন বড়ুয়া (৩৭) শিলপাড়া এলাকার অরিন্দ্র বড়ুয়ার ছেলে।

স্থানীয়রা বলেন, জমির বিরোধের জের ধরে রাত আনুমানিক ১০ টার দিকে রতন বড়ুয়ার সাথে তার চাচাতো ভাই অন্তুপ্রো বড়ুয়া এবং তার ছেলে সাজু বড়ুয়া বাকবিতন্ডা হয়। পরে সাজু বড়ুয়া আরও দুইজন লোক ভাড়া করে এনে রতন বড়ুয়াকে ছুরিকাঘাত করে।

এতে মাটিতে লুটিয়ে পড়েন রতন বড়ুয়া। পরে প্রতিবেশীরা তাঁকে দ্রুত উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জমি সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে একজন খুন হয়েছে বলে খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, রতন বড়ুয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions