শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্রী হল ছাড়েননি, বাড়ানো হলো সময়

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩০৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- চলমান কোটা সংস্কার আন্দোলনে কর্তৃপক্ষের নির্দেশনার পরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বেশিরভাগ আবাসিক ছাত্রী হল ছেড়ে যাননি। এ অবস্থায় তাদের হল ছাড়ার জন্য নতুন করে সময় নির্ধারণ করে দিয়েছে চবি প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে চবি সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ছাত্রীদের বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছাত্রদের রাত সাড়ে ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রভোস্টদের শিক্ষার্থীদের হলত্যাগের পর সব কক্ষ সিলগালা করে দেওয়ারও নির্দেশনা দেয়া হয়।
হলত্যাগের সময়সীমা পার হওয়ার পর দেখা গেছে, ছাত্রীদের পাঁচটি হলের মধ্যে শুধু ফলিলাতুন নেছা মুজিব হল খালি করে ছাত্রীরা চলে গেছেন। বাকি চারটি হলে এখনও প্রায় সব ছাত্রী অবস্থান করছেন।

এদিকে, নির্দেশনার পর হলত্যাগে অপারগতার কথা জানিয়ে তিন দফা দাবিসহ লিখিত আবেদন করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো: সাধারণ শিক্ষার্থীদের কোনো অবস্থাতেই হলত্যাগে বাধ্য করা যাবে না। হলের বাইরে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। হলে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বক্ষণ একজন হাউজ টিউটর উপস্থিত থাকবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions