শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, ছাত্রলীগ নেতার পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক মো. ওমর ফারুক আকন্দ।

সোমবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে নিজ ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমি মো. ওমর ফারুক আকন্দ, বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার ‘উপ-আইনবিষয়ক সম্পাদক’ থেকে পদত্যাগ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (কোটা সংস্কার আন্দোলন) সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না।

ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের ভূমিকা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। যে নীতি আর আদর্শ দেখে ছাত্রলীগে যুক্ত হয়েছিলাম তার সঙ্গে বর্তমান ছাত্রলীগের আদর্শের মিল না থাকায় আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি এবং আজকের হামলার নিন্দা জানাচ্ছি।’

ওমর ফারুক আরও বলেন, ‘আমি এখন ঢাকায় আছি। তাই ছাত্রলীগের প্যাডে লিখে পদত্যাগপত্রটি জমা দিতে পারলাম না। এলাকায় গিয়েই পদত্যাগপত্র জমা দেব।

এ নিয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে বলতে পারব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions