শিরোনাম
দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

আগামীকাল সারা দেশে বিক্ষোভের ডাক,আসবে অবরোধও

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২২০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পূর্ব ঘোষিত কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও এক দফা দাবি বাস্তবায়নে আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। ‘বৈষম্য বিরোধী ছাত্র সমাজের’ অন্যতম সমন্বয়ক নাহিদুল ইসলাম সোমবার রাত সাড়ে নয়টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন। দাবি মানা না হলে আগামীকাল বিক্ষোভ থেকে অবরোধ কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তিনি।

শহীদ মিনারে রাত নয়টায় সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। তবে পুলিশের অনুমতি না মেলায় শহীদুল্লাহ হলের গেটে সংবাদ সম্মেলন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আগামীকাল বিকাল সাড়ে তিনটায় সারা দেশে এ বিক্ষোভের আহ্বান জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions