শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

এনজিও কর্মী চম্পা চাকমা হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে রাঙ্গামাটিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬১২ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- পদক্ষেপ এনজিও কর্মী চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে রাঙ্গামাটি সচেতন সমাজ ও পদক্ষেপ এনজিও কর্মকর্তারা।

শনিবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবী জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চম্পা চাকমাকে হত্যা করেছে এনামুল হক নামে একজন পেশাদার খুনী।

সিসি টিভিতে স্পষ্ট তা দেখা গেছে কিন্তু হত্যাকান্ডের ৭ দিন পরও গ্রেফতার করতে পারেনি আইনশৃংখলা বাহিনী। এখনো পুলিশ প্রশাসনের ঘুম ভাঙেনি। তথ্য প্রযুক্তির যুগে কেন অপরাধী ধরতে বিলম্ব হচ্ছে এমন হতাশা ব্যক্ত করেন বক্তারা।

খুনীকে ধরতে আর বিলম্ব না করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

সুশাসনের জন্য নাগরিক(সুজন) রাঙ্গামাটি সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, পদক্ষেপ রাঙ্গামাটি ব্রাঞ্চ ম্যানেজার হাসান আলী, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী পদক্ষেপ কর্মী রাশেদা ইসলাম,ছাত্র নেতা সুমন চাকমা, শিক্ষার্থী কুর্নিকোভা চাকমা, মিলন চাকমা।
প্রসঙ্গত গত ৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় অফিস থেকে ফিরার পথে ছুরিকাঘাতে খুন হন চম্পা চাকমা। চম্পা চাকমার বাড়ি রাঙ্গামাটির বন্দুকভাঙা এলাকায়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions