শিরোনাম
খাগড়াছড়িেতে ১১ প্রার্থীর মধ্যে ৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় ওয়াদুদ ভূইয়াকে দেখতে চান পার্বত্যবাসী; দেশব্যাপী কল্যাণে ভূমিকার প্রত্যাশা নাইজেরিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩২ দুর্গম কেন্দ্র থেকে হেলিকপ্টারে করে ফিরছে ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা পার্বত্য তিন জেলায় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের গরমিল খাগড়াছড়ি আসনে পোস্টাল ভোটে সর্বোচ্চ পেয়েছে দাঁড়িপাল্লা রাঙ্গামাটিতে ১,২৮৩ ভোটার কোনো প্রার্থীকে ভোট দেননি,গণভোটে অংশ নিলেও সংসদ নির্বাচনে ব্যালট জমা দেননি রাঙ্গামাটির রাজনীতিতে নতুন অধ্যায়: দীপেন দেওয়ানের উত্থান, সংগ্রাম ও বিজয়ের গল্প বান্দরবানে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত রাঙ্গামাটিতে সাত প্রার্থীর মধ্যে ছয়জনের জামানত বাজেয়াপ্ত

শাহবাগে পুলিশের সাঁজোয়া যানে উঠে পড়ল শিক্ষার্থীরা

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারা দেশে চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর আগারগাঁও মোড়ের মূল সড়কে অবস্থান নিয়ে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে একই দাবিতে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে রাজধানী শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা শাহবাগে থাকা পুলিশের বেশকিছু সাঁজোয়া যানের ওপর উঠে উল্লাস করতে দেখা যায়।

শাহবাগ থেকে শিক্ষার্থীদের একটি অংশ বাংলামোটর, কারওয়ান বাজার এলাকায় অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। এর ফলে শাহবাগ ও এর আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এতে গত কয়েক দিনের মতো আজও বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে হচ্ছে যাত্রীদের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions