শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে ২ ব্যক্তিকে দেড়লাখ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৯৩ দেখা হয়েছে

রাঙ্গামাটি:-রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় কেটে মাটি বিক্রি করার অপরাধ দু’ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুলাই) উপজেলার মডেল টাউন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার মডেল টাউন এলাকায় মো. হারুন এবং শান্তি বিকাশ চাকমা নামের দু’ব্যক্তি গোপনে পাহাড় কেটে মাটি বিক্রি করছে এমন সংবাদ পাওয়ার পর ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এরপর ঘটনাস্থলে হারুনকে ৫০ হাজার টাকা এবং শান্তি বিকাশ চাকমাকে এক লাখ জরিমানা প্রদান করা হয়। এসময় পাহাড় কাটার সরঞ্জমাদি জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শিরীন আক্তার।

অভিযান পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) বলেন, দীর্ঘদিন থেকে লোকচক্ষুর আড়ালে একটি চক্র পাহাড় কেটে বিভিন্ন নিচু জায়গা ভরাটের জন্য মাটি বিক্রি করছে এমন সংবাদ পেয়ে সরেজমিন পরিদর্শন করে দু’ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে যোগ করেন ম্যাজিস্ট্রেট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions