শিরোনাম
রাঙ্গামাটির লংগদু-নানিয়ারচর সংযোগ সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন,দুর্ভোগে প্রায় দুই লাখ মানুষ সারা দেশে বজ্রপাতে ১১ জনের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন রাঙ্গামাটিতে শ্মাশানের ঝোপ থেকে এক নবজাতক জীবিত কণ্যা শিশু উদ্ধার রাঙ্গামাটির জুরাছড়িতে নৌকাডুবি: সেনা সহযোগিতায় ১১ নারী ও শিশুকে উদ্ধার মির্জা আজমের আত্মীয় পরিচয়ে চলা সেই ফ্যাসিস্ট সাংবাদিক যাচ্ছে প্রধানমন্ত্রী বিটে রাঙ্গামাটির নিয়োগে ৬৬ বনাম ৩৩, সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগে জেলা প্রশাসক “আদিবাসী” শব্দের স্বীকৃতি এবং বিরোধিতার মূল কারণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে চিৎমরমে মারমাদের জল উৎসব, উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী

বান্দরবানে বাসটার্মিনাল-ফায়ারসার্ভিস স্টেশনসহ ডজনাধিক প্রকল্পের উদ্বোধন করবেন বীর বাহাদুর

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২৮০ দেখা হয়েছে

বান্দরবান:- আগামীকাল সোমবার (৮ জুলাই) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরে দৃষ্টিনন্দন বাসটার্মিনাল ও ফায়ারসার্ভিস স্টেশনসহ ডজনাধিক প্রকল্পের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি-সাবেক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং, এমপি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া।

তিনি জানান, বাসটার্মিনাল-ফায়ারসার্ভিস স্টেশন ছাড়াও শিশুপার্ক, উপজেলার বাউন্ডারি ওয়াল, পুরো উপজেলায় লাইটিং ব্যবস্থাসহ আরো কয়েকটা প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় বীর বাহাদুর ঊশৈসিং এমপি স্থানীয়দের সাথে মতবিনিময় করবেন এবং উপজেলার বিশেষ সমন্বয় সভাতেও যোগদান করবেন। বিকেলে তিনি বান্দরবান ফিরে যাবেন।

স্থানীয়রা জানান, অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ বাসটার্মিনালটি সময়োপযোগী একটি পদক্ষেপ। দীর্ঘদিন ধরে এ ধরণের টার্মিনাল না থাকায় উপজেলার প্রধান সড়কগুলোর উপর যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে থাকতো। এতে দুর্ভোগে ছিল সাধারণ মানুষ। ফুটপাতবিহীন সড়কে চলাচলে মানুষের দুর্ভোগের সীমা ছিল না। বিশেষ করে স্কুল, কলেজ, মাদরাসার শতশত ছাত্র-ছাত্রীর দুর্ভোগ দেখার মতো ছিল না কেউ। এ অবস্থায় এগিয়ে এলেন পার্বত্য বীর সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions