শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, শাহবাগ অবরোধ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কোটা বাতিলের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেছেন। সেখানে তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। অবরোধের কারণে শাহবাগ মোড় হয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল শাহবাগে পৌঁছালে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকেন।

কর্মসূচিতে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র সৈয়দ বায়াজিদ হোসেন বলেন, ‘এটি আমাদের নৈতিক আন্দোলন। একতরফাভাবে একপক্ষকে সুবিধা দিতেই এ কোটা প্রথা। এটা আমরা মানি না। সংবিধানে সুযোগের সমতার কথা বলা হয়েছে, সেখানে কোটার কোনো বাধ্যবাধকতা নেই।

এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৩টির বেশি বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা ।

যদিও শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ইতোমধ্যে বন্ধ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লাবিবা বিনতে ওয়ালী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ প্লাটফর্মের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ব্যাচের পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে আন্দোলনের মুখে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে বিদ্যমান ৫৬ শতাংশ কোটা বাতিল করে পরিপত্র জারি করে। ২০২১ সালে ওই পরিপত্রের ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বাতিল নিয়ে হাইকোর্টে রিটের প্রেক্ষিতে গত ৫ জুন হাইকোর্ট পরিপত্রটি বাতিল করে এবং সর্বশেষ বৃহস্পতিবার আপিল বিভাগে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। এরপর ১ জুলাই থেকে ফের আন্দোলনে নামেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions