শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ২৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনে জয়ী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) ব্রিটেনের রাজা চার্লস তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিটেনে রাজপ্রাসাদ থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাজা চার্লস স্টারমারের সঙ্গে করমর্দন করছেন। এর আগে রাজা কনজারভেটিভ নেতা ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেন।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতি অনুসারে, শুক্রবার কিয়ার স্টারমার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় রাজা তাকে নতুন প্রশাসন গঠনের অনুরোধ করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, স্যার কিয়ার স্টারমার রাজার প্রস্তাব গ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারি হিসেবে নিয়োগের পর করমর্দন করেন।

পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে ভাষণ দেন স্টারমার। নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে তিনি বলেছেন, পরিবর্তনের কাজ এখনই শুরু হচ্ছে।

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি স্বীকার করেছেন, ‘একটি সুইচ টিপে’ সবকিছু পরিবর্তন করা সহজ হবে না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions