শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ বন্ধু নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩১৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:-পাবনা, (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ তরুণ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
নিহতরা সবাই বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঈশ্বরদীর কালিকাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জিহাদ হোসেন (২৫), আনোয়ার হোসেনের ছেলে বিজয় হোসেন (২৫), ইলিয়াস হোসেনের ছেলে সিয়াম হোসেন (২৩), ভারইমারি গ্রামের মাসুম হোসেনের ছেলে শিশির ইসলাম (২২) এবং ওয়াজ উদ্দিনের ছেলে শাওন হোসেন (২৪)। আহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, রাতে ঈশ্বরদী থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেট কার পাবনার দিকে যাচ্ছিল। পথে দাশুড়িয়া-পাবনা মহাসড়কের কালিকাপুর পাবনা চিনিকলের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ‍গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আহত দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions