শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

যে কারণে আজারবাইজানে না গিয়ে জার্মানিতে যাচ্ছেন এরদোগান

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৫১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নেদারল্যান্ডের বিপক্ষে রোববার লড়বে তুরস্ক। ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালের সেই ম্যাচ দেখতে শনিবার জার্মানি যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। খবর ডেইলি সাবাহর

আজারবাইজানের শুশায় তুর্কি রাষ্ট্রপ্রধানদের অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও এরদোগান তার অংশগ্রহণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তার স্থলাভিষিক্ত হবেন ডেপুটি প্রেসিডেন্ট সেভেদেট ইলমাজ।

জার্মানিতে ফুটবল ম্যাচ শেষে এরদোগান ৯-১১ জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাবেন।

ফুটবলপ্রেমী প্রেসিডেন্ট এরদোগান শুরু থেকেই ক্রিসেন্ট-স্টার্সের ইউরো ২০২৪ যাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তুর্কি এই নেতা ব্যক্তিগতভাবে প্রতিটি ম্যাচের পরে দলকে ফোন করছেন, অনুপ্রেরণামূলক এবং অভিনন্দন বার্তা দিচ্ছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions