শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বান্দরবানের থানচিতে নৌকা ডুবে ২ শিক্ষার্থী নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে ২ স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার দুপুরে তিন্দু ইউনিয়নের হরিসচন্দ্র পাড়া থেকে রুনাদন পাড়ায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এলাকাটি দুর্গম ও নেটওয়ার্কবিহীন হওয়ায় নিখোঁজ শিক্ষার্থীদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, গতকাল সকালে হরিসচন্দ্র পাড়া থেকে ৪–৫ জন লোক নৌকা যোগে রুনাদন পাড়ায় যাচ্ছিলেন। পদ্মঝিরি এলাকায় পৌঁছালে পানির স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতারে তীরে উঠতে সক্ষম হলেও স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী। নিখোঁজ দুজন রুনাদন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেণিতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। এখনো বিস্তারিত খবর পাওয়া যায়নি। আমরা খবর নিচ্ছি নিখোঁজ শিক্ষার্থীদের পরিচয় জানার জন্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, থানচিতে নৌকা ডুকে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর শুনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions