শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

দেশে নিবন্ধিত সিম ৩৩ কোটি, সক্রিয় ১৯ কোটি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৫৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বর্তমানে দেশে সকল মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি। এর মধ্যে সক্রিয় সিম ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার জাতীয় সংসদের অধিবেশনে ময়মনসিংহ–৬ আসনের সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জনান। এ সময় অধিবেশনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। এ দিন প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জুনাইদ আহমেদ পলক জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটর চারটি–গ্রামীন ফোন লিমিটেড, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে গ্রামীণফোন লিমিটেডের নিবন্ধিত সিম ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫, বাংলালিংক ৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২, রবি অজিয়াটা লিমিটেড ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩। মোট সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি।

গ্রামীণফোন লিমিটেডের সক্রিয় সিম ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার, রবি অজিয়াটা ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার, বাংলালিংক ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজার। সক্রিয় মোট সিমের সংখ্যা ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions