শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরল শনিবারের সাপ্তাহিক ছুটি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩৫৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- তীব্র দাবদাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিখন ঘাটতি দেখা দিলে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকার। এ নিয়ে ক্ষোভ জানান শিক্ষকরা। সেসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আশ্বাস দেন, ঈদুল আজহার পর শনিবারের সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবারের ছুটি বহাল করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ স্কুল-কলেজ ও মাদ্রাসায় এখন থেকে শনিবারও আগের মতো সাপ্তাহিক ছুটি থাকবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, তীব্র তাপপ্রবাহের মধ্যে সারা দেশে এবং পরবর্তীতে জেলাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সেসময় শিখন ঘাটতি তৈরি হয়। এ ঘাটতি পূরণে গত ৪ মে থেকে শনিবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর থেকে শনিবার সাপ্তাহিক ছুটির পরিবর্তে ক্লাস অনুষ্ঠিত হয়। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ছুটি বহাল করল মন্ত্রণালয়।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের চলতি বছরের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। এ ছুটি আগামী ২ জুলাই পর্যন্ত ছিল। কিন্তু বুধবার (২৬ জুন) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions