শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ১১, থাকতে পারে বাংলাদেশিও

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১১ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় নৌকাটি থেকে ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জুন) এই তথ্য জানিয়েছে জার্মান দাতব্য সংস্থা রিসকিউশিপ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা ডুবে যাওয়া একটি কাঠের নৌকা থেকে মোট ৬১ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে ১১ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

দাতব্য সংস্থার বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, বেঁচে যাওয়া ব্যক্তিদের সোমবার সকালে ইতালীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তরের পর তাদের তীরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংস্থাটি বলছে, উদ্ধারকৃতদের জরুরি নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা প্রয়োজন অন্যদিকে মৃতদের ল্যাম্পেডুসা দ্বীপে নেওয়া হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। এতে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের অভিবাসীরা ছিলেন। তবে কোন দেশের কত যাত্রী ছিলেন, তা জানানো হয়নি।

এদিকে ঠিক কোন অঞ্চল থেকে বা কখন এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানায়নি রেসকিউশিপ। তবে, মেরিনেটট্রাফিক ডটকমের ট্র্যাকিংয়ের তথ্যানুসারে, নাদির নামে একটি অভিবাসী উদ্ধারকারী জাহাজ পরিচালনা করে রেসকিউশিপ। সেটি সোমবার (১৭ জুন) পূর্ব তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে দূরে অবস্থান করছিলো।

২০১৫ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজারটিরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নিবন্ধন করেছে জাতিসংঘ।

চলতি মাসের শুরুর দিকে লিবিয়ার উপকূলে সমুদ্র থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions