শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ২৭৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নবীনগরে প্রাইভেট পড়তে আসা সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহাবুব রহমান (৪৩) নামের এক গণিত শিক্ষককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া শিক্ষক মাহাবুব রহমান নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক। শুক্রবার অভিযুক্ত ওই শিক্ষককে আদালতে চালান করা হয়েছে বলে জানিয়েছে নবীনগর থানা পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মাহাবুব রহমান ওই বিদ্যালয়ের অদূরে জনৈক চুন্নু মিয়ার বাড়ির পরিত্যক্ত একটি ঘরে সকাল-বিকাল ছাত্রছাত্রীদের নিয়মিত প্রাইভেট পড়ান। মামলায় অভিযোগ করা হয়, গত ১০ই জুন সকালে রসুল্লাবাদ গ্রামের সপ্তম শ্রেণির ওই ছাত্রী (১৩) তার কাছে প্রাইভেট পড়তে আসে। কিন্তু ওইদিন বৃষ্টি থাকার কারণে অন্য ছাত্রছাত্রীরা না আসায় শিক্ষক মাহাবুব সেই সুযোগটি নেয়।

ছাত্রীর মা মামলার বাদী জানান, শিক্ষক মাহাবুব ওইদিন আমার মেয়েকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু আমার মেয়ে সেসময় চিৎকার করলে, মাহাবুব পালিয়ে যায়। ওইদিন স্কুলে প্রধান শিক্ষক না থাকায় ঘটনাটি পরে স্কুলের এক শিক্ষককে জানিয়ে আমার মেয়ে বাড়ি চলে আসে। কিন্তু গত দুই দিনেও কোনো প্রতিকার না পাওয়ায় আমি থানায় মামলা করি।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ‘ধর্ষণচেষ্টার অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে বৃহস্পতিবার মামলা করার পর অভিযুক্ত শিক্ষককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে শিক্ষক মাহাবুবকে কোর্টে চালান করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions