শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পাহাড়ে উৎপাদিত ফল সংরক্ষণে নির্মাণ হচ্ছে তিনটি কোল্ড স্টোরেজ

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৯০ দেখা হয়েছে

বান্দরবান:- পার্বত্য চট্টগ্রামে উৎপাদিত মৌসুমী ফল সংরক্ষণে উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ২০০ মেট্রিক টনের ধারণ ক্ষমতা সম্পন্ন তিনটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। এতে করে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি পাহাড়ের অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন আসবে।
শনিবার সকালে বান্দরবান জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন এলাকার কৃষক ও কৃষক সমিতির মাঝে গাছের চারা, পাওয়ার টিলার, সেচ পাম্প মেশিনসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম বিতরণকালে বান্দরবানের সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু, পৌর মেয়র মো. শামসুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এখন এক ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। এসব জায়গায় ফসল ফলিয়ে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন আনতে হবে। জেলা পরিষদের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বান্দরবানের বিভিন্ন এলাকার শতাধিক কৃষক ও কৃষক সমিতির মাঝে ১৯টি পাওয়ার টিলার ৩০টি সেচ পাম্প মেশিনসহ বিভিন্ন কৃষি সরঞ্জাম ও ৮ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions