শিরোনাম
চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ ‘সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর গাজীপুরে ৫ হত্যা,পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুুয়া গ্রেপ্তার হাম ও উপসর্গ মারা গেছে আরো ৯ শিশু, মৃত্যু ৩৫০ ছাড়াল পুনর্গঠন হচ্ছে বিএনপির অঙ্গসংগঠনের কমিটি,শীর্ষ নেতৃত্বে আলোচনায় ত্যাগীরা

রাইসি-সহ হেলিকপ্টারের সব আরোহীর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৬৩ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান-সহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে সমাপ্ত ঘোষণা করা হয়েছে উদ্ধার অভিযান।

গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে রেড ক্রিসেন্টের প্রধান পীর হোসেন কুলিভান্দ রাষ্ট্রীয় টিভিকে বলেছেন- হেলিকপ্টারে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যদের মরদেহ উদ্ধার করা হয়েছে ও উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মরদেহ স্থানীয় তাবরিজ প্রশাসনের কাছে স্থানান্তরের প্রক্রিয়াধীন ছিল বলে জানান তিনি।

জানা গেছে, রবিবার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানি প্রেসিডেন্ট। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল, ব্যারন’স, ইরাকি নিউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions