শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

নির্মাতার সঙ্গে প্রেম, মুখ খুললেন নীলাঞ্জনা নীলা

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৭৮ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- নির্মাতা বদরুল আনাম সৌদের সিনেমা ‘গহীন বালুচর’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয় নীলাঞ্জনা নীলার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। কিন্তু এর মাঝেই গুঞ্জন উঠেছে নির্মাতা সৌদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নীলা।

শুধু তাই নয়, গোপনে নাকি জমে উঠেছে তাদের প্রেমের রসায়ন।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীলা। নির্মাতার সঙ্গে প্রেমের গুঞ্জন নাকি স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে নীলাঞ্জনা নীলা বলেন, ‘আমি তো এটা কখনোই শুনিনি। এটা কোথা থেকে এলো! এটা পুরোই ফালতু একটি কথা।
এটাকে পুরোই হাস্যকর লাগল আমার কাছে। আমি জানি না এটা কারা ছড়াচ্ছে, কেন ছড়াচ্ছে, কীভাবে ছড়াচ্ছে। এটা জাস্ট একটা ফালতু কথা। কেন এ ধরনের কথা উঠল আমি নিজেও জানি না।
এটা কীভাবে সম্ভব!’

নির্মাতা সৌদের পরিচালনায় কাজ করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন নীলা। এ অভিনেত্রীর ভাষায়, ‘তার সঙ্গে বড় পর্দায় আগেও কাজ করেছি। তার পুরো টিমের সঙ্গেই আমার পারিবারিক একটা সম্পর্ক। ডিরেক্টর হিসেবে তাকে আমার খুবই ভালো লাগে। তিনি খুব ভালো করে বোঝান।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন নীলাঞ্জনা নীলা। পরিচালক বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর সাত বছর পর একই নির্মাতার ‘শ্যামাকাব্য’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। আগামী ৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলা অভিনীত ‘শ্যামাকাব্য’ সিনেমা। এতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। সরকারি অনুদানে নির্মিত ‘শ্যামাকাব্য’ পরিচালনার পাশাপাশি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন সৌদ নিজেই। প্রযোজনা করেছেন সুবর্ণা মুস্তাফা ও বদরুল আনাম সৌদ। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী সৌদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions