শিরোনাম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গামাটিতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ রাঙ্গামাটিতে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের ২ যুগ পূর্তি উদযাপন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: কেন জন্ম হলো দলটি? প্রযুক্তিনির্ভর শিক্ষা: পার্বত্য চট্টগ্রামে শিক্ষার দূরত্ব কমানোর কার্যকর মাধ্যম রাঙ্গামাটিতে উন্নয়নকাজে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ,না দেওয়ায় হামলা-হত্যার হুমকি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গামাটিতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের স্বর্ণটিলা কবরস্থানের সামনের হ্রদে জেলা মৎস্যজীবী দলের উদ্যেগে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে আসামবস্তী-কাপ্তাই সড়কের নীলাম্বরী লাভ পয়েন্ট এলাকায় বৃক্ষরোপণ করেন বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মো. আলী বাবর, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মৎস্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য বিল্টু চাকমা, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ফনীন্দ্র চাকমাসহ প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, জেলা মৎস্যজীবী দলের মাধ্যমে আমরা প্রায় ১০০ কেজি মাছের পোনা কাপ্তাই হ্রদ অবমুক্ত করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন রুপালী বিপ্লবের অংশ হিসেবেই আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা চাই দেশের প্রতিটি নদ নদী, খাল বিল, হাওরে এই বিপ্লব ছড়িয়ে পড়ুক এবং দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি যাতে যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয় সেই লক্ষ্যে আমাদের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিল্টু চাকমা বলেন, মৎস্য শিল্পকে গুরুত্ব দিলেই দেশে বেকার সমস্যা দূর হবে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে।

মাছের পোনা অবমুক্ত করার পর আসামবস্তী-কাপ্তাই সড়কের নীলাম্বরী লাভ পয়েন্ট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions