
ডেস্ক রির্পোট:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু জেরী মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।অনলাইন সংবাদপত্র সাবস্ক্রাইব করা
রোববার (২৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মন্ত্রী জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, সাচিং প্রু ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ২০০১, ২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে সবশেষ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদ এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।দক্ষিণ এশীয় কালচারাল নেটওয়ার্কে যুক্ত হওয়া
সাচিং প্রু, ডাক নাম জেরী। ১৯৫৩ সালের ১৫ জানুয়ারি বান্দরবান পৌরসভার ক্যাংভিটা এলাকার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবার নাম স্বর্গীয় অংশৈপ্রু চৌধুরী, আর মাতা স্বর্গীয় আবাঈ প্রু চৌধুরানী। বাবা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক প্রতিমন্ত্রী ।