শিরোনাম
বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ! আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায় নতুন গঠিত রাঙ্গামাটি জেলা পরিষদ নিয়ে স্থানীয়দের ভাবনা ও প্রত্যাশা বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্বের জেরে দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন

রাঙ্গামাটিতে মাদকসেবী, দাঙ্গাবাজ, চোর ও গণউপদ্রবকারীসহ ২১ জন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, দাঙ্গাবাজ, চোর ও গণউপদ্রবকারীসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের পৃথক আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ২১ জনের মধ্যে ১১ জন মাদকসেবী, একজন দাঙ্গাবাজ, পাঁচজন চুরির অভিযোগে এবং চারজন গণউপদ্রবের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।

মাদকসেবনের অপরাধে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; স্বপন চাকমা (২৯), তোহিন চাকমা (২৯), সুরমনি চাকমা (৩৪), মনি চাকমা (৫৫), ধর্ম রতন চাকমা (৪০), মো. সোহেল রানা (২৪), মো. আব্দুল খালেক (৩১), মিটন মালাকার (৪০), সমেন চাকমা ছোট (৫৩), সমর রতন চাকমা (৪৫) ও প্রীতম সেন (২২)।

দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি লংগদু উপজেলার আঠারকছড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক (আওয়ামী লীগ) হিসেবে পরিচিত।

এ ছাড়া চুরির অভিযোগে মো. এনামুল হক (৩৬), রফিকুল ইসলাম বাপ্পি (৪০), মো. আনোয়ার হোসেন (২০), ইয়াছিন আরাফাত রানা (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু মিনতাজ রহমান (১৫)কে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে গণউপদ্রবের অভিযোগে মো. জিয়াউর রহমান (৪৫), ইব্রাহিম খলিল (২৫), বেবী আক্তার লাকী (৩০) ও খুশি আক্তার (২০)-কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে যাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদক, অপরাধ ও জনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions