শিরোনাম
বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ! আদালতে ঝুলছে ৪৬ লাখ মামলা, সমাধান কোথায় নতুন গঠিত রাঙ্গামাটি জেলা পরিষদ নিয়ে স্থানীয়দের ভাবনা ও প্রত্যাশা বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্বের জেরে দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হলেন সাচিং প্রু জেরী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পরপরই বঙ্গভবনে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় চার নতুন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।
নতুন চার মন্ত্রীর মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।
শপথ গ্রহণের পর সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এবার সরাসরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী। নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং পাহাড়ের মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে তাঁর সামনে।
নতুন দায়িত্বে সাচিং প্রু জেরী পার্বত্য চট্টগ্রামের মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন তাঁর নির্বাচনী এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions