
রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ও সাজেক ইউনিয়নের ভূয়াছড়ি এলাকায় বন্যার পানিতে ডুবে অনুষ্কা চাকমা(৫) ও আন্দারা চাকমা(১২) দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।
১৭ আগষ্ট শুক্রবার দুপুরে খেদারমারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সুজিত বিকাশ চাকমার মেয়ে অনুষ্কা বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় পরে তার বাবা সুজিত বিকাশ চাকমা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে সাজেক ইউনিয়নের দুর্গম ভূয়াছড়ি এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায় কান্দারা চাকমা (১২)।
মৃত কান্দারা চাকমার বাবা লক্ষিরঞ্জন চাকমা জানান তার ছেলে গত ১১ আগস্ট দুপুরে নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করেও পাওয়াযায়নি। ৩ দিনপর আজ দুপুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দুরছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জুলফিকার ইসলাম জানান ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক তদন্তে মনে হয়েছে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।Southeast Asians & Pacific Islanders
খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান তাৎক্ষণিকভাবে শোকসন্তপ্ত সুজিত বিকাশ চাকমার বাড়িতে ছুটে যান। তিনি নিহত শিশুর পরিবারকে সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
ছোট্ট অনুষ্কার এমন অকাল মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। স্থানীয়রা শিশুদের জলাশয়ের আশেপাশে খেলাধুলার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।