শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে : পার্বত্য মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২৬
  • ২৩৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি শহরকে পর্যটন বান্ধব উন্নত শহরে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাড: দীপেন দেওয়ান এমপি।

শনিবার (১৬ মে) বিকেলে রাঙ্গামাটি শহরের লেক ভিউ গার্ডেনে রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি হুইলারের ডিজিটাল ডাটাবেইজ উদ্বোধন এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাঙ্গামাটি শহরকে পর্যটন শহর বলা হলেও দিনদিন এ শহরে ট্রাফিক জ্যাম বেড়ে যাচ্ছে। শহরের সৌন্দর্য বজায় রাখা এবং শৃঙ্খলা রক্ষায় পরিবহনের জন্য ডিজিটাল ডাটাবেইজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কাপ্তাই হ্রদের দূষণ, দখল রোধ এবং পর্যটন শিল্পবান্ধব গড়ে তোলার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক নাজমা আশরাফি, জেলা বিএনপির সহ- সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, এ্যাড: সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এ্যাড: মামুনুর রশীদ মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন পরবর্তী আগত অতিথিরা বাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ, অটোরিক্সাগুলোতে ট্রাফিক সচেতনতামূলক স্টিকার বিতরণ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলায় ১৪ শ’ সিএনজি এবং ১১ শ’ চালক অনলাইন ডাটাবেইজে নিবন্ধন করেছেন। এছাড়াও যেসব পর্যটকবাহী পরিবহনগুলো রাঙ্গামাটি আসবেন সেইসব পরিবহনগুলো রাঙামাটি জেলা সড়কের রাবার বাগান এলাকায় পুলিশের কাছে অনলাইনে নিবন্ধন করার নির্দেশনা প্রদান করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions