শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙচুর, আগুন, নিহত ৩

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি’র জয়ের পর থেকেই কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলার নানা প্রান্তে অশান্তির ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাওয়া গিয়েছে তিনটি খুনেরও অভিযোগ। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে, রাজ্য জুড়ে বিজেপি’র গুণ্ডা বাহিনীকে লেলিয়ে দেয়া হয়েছে, তারা উন্মত্তের মতো আমাদের নেতা ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছে এবং তাণ্ডব সৃষ্টি করছে। আর এই সবকিছুই তারা অমিত শাহের কেন্দ্রীয় বাহিনীর পূর্ণ সুরক্ষায় করছে বলে সমাজমাধ্যমে এক পোস্টে লিখেছে তৃণমূল কংগ্রেস।

কলকাতা থেকে হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার মতো নানা জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের মারধর, অফিস ভাঙচুর, আগুন দেয়ার মতো ঘটনা ঘটছে। অনেক জায়গা থেকে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ পাওয়া গেছে। এরই মাঝে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে কলকাতার বেলেঘাটায়। জানা গেছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টনায়ক। তিনি তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট।

বিশ্বজিতের পরিবার জানায়, ভোট গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন তিনি। তবে সন্ধ্যা নাগাদ ফোন পেয়ে বেরিয়েছিলেন তিনি। পরে তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির সামনে থেকে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটা রাজনৈতিক খুন। বীরভূমের নানুরে এক তৃণমূলকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মৃতের নাম আবির শেখ। পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে বিজেপিকর্মীরা ঘিরে ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

অন্যদিকে হাওড়ার উদয়নারায়ণপুরে খুন হয়েছেন বিজেপি কর্মী। মৃত বিজেপি কর্মীর নাম যাদব বর। উদয়নারায়ণপুরের দক্ষিণ মানশ্রী রামচক গ্রামে এই ঘটনা ঘটে। বিজেপি’র বিপুল জয়ে আবীর খেলায় মেতেছিলেন যাদব। অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে তার ওপর চড়াও হয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে।

কলকাতার নানা জায়গায় রাত থেকেই অশান্তি শুরু হয়েছে। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে রুবি এলাকায় তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি’র বিরুদ্ধে। টালিগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থীর ওপর আক্রমণ ও অফিস ভাঙচুরের খবর পাওয়া গেছে।

অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, ভাঙড়ে বিজয়ী আইএসএফের নেতাকর্মীরা রাতভর তাণ্ডব করেছে বিভিন্ন এলাকায়। ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়িয়েছে নিমকুড়িয়া গ্রামে। বেঁওতায় তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি’র বিরুদ্ধে। তৃণমূল করার ‘অপরাধে’ বাড়িতে ঢুকে মহিলা-সহ একটি পরিবারের সমস্ত সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে তৃণমূল কংগ্রেসের পতাকা না খোলার অভিযোগে নিমকুড়িয়া গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ। ফিরোজ মোল্লা নামে এক তৃণমূল সমর্থকের অভিযোগ, আমরা তৃণমূল করি বলে আইএসএফ দলের বুথ সভাপতির নেতৃত্বে পঞ্চাশ জন লোক আমাদের ওপর হামলা করেছে। মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেছে। ভোজালি দিয়ে আঘাত করেছে। বাবার অবস্থা খারাপ। বাবাকে কলকাতার এক হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।

অন্যদিকে, ভাঙড়ের বেঁওতা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ির সিসি ক্যামেরা ভেঙে বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। তবে কোনো অভিযোগের প্রেক্ষিতেই প্রতিক্রিয়া দেয়নি বিজেপি এবং আইএসএফ। মিনাখাঁয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য মহুয়া সরদার মাইতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতদের বিরুদ্ধে। মহুয়ার অভিযোগ, সোমবার চার দিকে বিজেপি’র ফল ভালো হওয়ার পরে রাতে স্থানীয় বিজেপি’র কিছু বাহিনী তার বাড়িতে এসে চড়াও হয়। তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করে এমনকি তার মেয়েকেও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে মহুয়ার অভিযোগ। এই বিষয়ে তিনি মিনাখা থানায় জানিয়েছেন বলেও দাবি করেছেন।

জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে তৃণমূল কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপি’র বিরুদ্ধে। সিসি ক্যামেরায় ভাঙচুরের ঘটনা ধরা পড়েছে। জলপাইগুড়ির জেলার ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার ইস্টার্ন বাইপাস সংলগ্ন কানকাটা মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর চালান এবং নির্বাচনের কাজে ব্যবহৃত পোস্টার, ফেস্টুন, ব্যানার দলীয় কার্যালয়ের সামনে রাস্তায় জ্বালিয়ে দেন। কোচবিহার দু’নম্বর ব্লকের রাজারহাট গ্রাম পঞ্চায়েতের টাকাগাছ ঘাটপাড়ে তৃণমূলের পার্টি অফিসের দখল নিয়েছে বিজেপি।

সোমবার সন্ধ্যায় বহরমপুর থানার চুঁয়াপুর কদমতলা বটতলা এলাকা দিয়ে ডিজে বাজিয়ে বিজেপি’র বিজয় মিছিল ভাকুড়ি- ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিপ্লব কুণ্ডুর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, সেই সময় বিজেপি’র বিজয় মিছিলে থাকা ব্যক্তিরা তার বাড়িতে হামলা চালিয়েছে।

এদিকে দিনশেষে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট করে বলেছেন, বিজেপির পতাকা হাতে কোথাও কোন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের ওপর হামলা চলবে না। এমনটি হলে দল থেকে বহিষ্কার করা হবে বলেও বার্তা দেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions