শিরোনাম
আন্তর্জাতিক মহলে ‘অপপ্রচার’ ও পাহাড়ের স্থিতিশীলতা: ইয়েন ইয়েনকে প্রশাসনের কড়া বার্তা বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গামাটির বাস টার্মিনালে গভীর রাতে আগুনে পুড়লো তিন দোকান বান্দরবানের আলীকদমে পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল উজাড়ে ব্যস্ত সিন্ডিকেট, হুমকিতে জীববৈচিত্র্য বান্দরবানে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৮ জন পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু চট্টগ্রামে ২৮ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন

বান্দরবানে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৮ জন

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৩ দেখা হয়েছে

বান্দরবান:- পার্বত্য জেলা বান্দরবানে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতদিন দেশের বিভিন্ন অঞ্চলে হামে আক্রান্তের খবর পাওয়া গেলেও বান্দরবানে আক্রান্তের সংখ্যা শূন্য ছিল। তবে এবার জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের নমুনা পরীক্ষায় ৮ জনের হাম পজিটিভ শনাক্ত হয়েছে।
বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত জেলার হাম সংক্রান্ত প্রতিবেদনে মোট ৮ জন রোগী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর মধ্যে আলীকদম উপজেলায় ৫ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৩ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, বর্তমানে জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৬৮ জন। এর মধ্যে বান্দরবান সদর হাসপাতালে ৪ জন, আলীকদম উপজেলায় ৪৫ জন, লামা উপজেলায় ৮ জন এবং নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ জন রয়েছেন।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী জানান, আলীকদম উপজেলায় আক্রান্তদের বেশির ভাগই দুর্গম কুরুকপাতা ইউনিয়নের বাসিন্দা। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, কুরুকপাতা ইউনিয়নে একটি মোবাইল মেডিকেল টিম কাজ করছে এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।
হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জেলায় ৫৮ হাজার ৪১৩ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২২ এপ্রিল পর্যন্ত জেলার ৭ উপজেলায় ১৩ হাজার ৯৫১ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানান সিভিল সার্জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions