শিরোনাম
আন্তর্জাতিক মহলে ‘অপপ্রচার’ ও পাহাড়ের স্থিতিশীলতা: ইয়েন ইয়েনকে প্রশাসনের কড়া বার্তা বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী রাঙ্গামাটির বাস টার্মিনালে গভীর রাতে আগুনে পুড়লো তিন দোকান বান্দরবানের আলীকদমে পাহাড়ের প্রাকৃতিক বনাঞ্চল উজাড়ে ব্যস্ত সিন্ডিকেট, হুমকিতে জীববৈচিত্র্য বান্দরবানে হামের প্রাদুর্ভাব, আক্রান্ত ৮ জন পার্বত্য চট্টগ্রাম ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণে নিষেধাজ্ঞা শুরু চট্টগ্রামে ২৮ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টি বন্ধ, লোডশেডিংয়ে দুর্ভোগ কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন

বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার শ্রমিককে উদ্ধার করল সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামায় অপহৃত ৬ রাবার বাগান শ্রমিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল শুক্রবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‌‘বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বান্দরবানের লামা উপজেলার হাতিরডেরা–টংকাবতী এলাকায় অপহরণের শিকার রাবার বাগান শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর একাধিক টহল দল অভিযান শুরু করে। দিন-রাতব্যাপী নিবিড় অনুসন্ধান ও তল্লাশি অভিযানের ফলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতদের পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে দিনের আলো ফোঁটার পর সেনাবাহিনীর টহল দল তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত সকল ব্যক্তিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সংশ্লিষ্ট থানা এ বিষয়ে অবহিত রয়েছে।

পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের শান্তি ও জনসাধারণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions