শিরোনাম
কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন পাকিস্তানের অনুরোধে মুহূর্তে বদলে গেলেন ট্রাম্প, ইসলামাবাদের লাভ, ভারতের জন্য কী বার্তা ঢাকার ৪০টি ও দেশের ৪০০টির বেশি গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু ফেডারেশন কাপে বসুন্ধরা কিংসের দাপুটে জয় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান ও বাংলাদেশ, ভুল তথ্যের বিরুদ্ধে ইরানী দূতাবাসের সতর্কতা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির ফাঁকা গুলি

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৯৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের দক্ষিণ পয়েন্টে দুই বিদ্রোহী গ্রুপের তোতারদ্বীপ নামের ছোট্ট একটি দ্বীপ দখল নিয়ে ৪ দিন ধরে সংঘর্ষে হতাহতের রেশে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিপরীতে ওপারে ব্যাপক ফাঁকা গুলি চালায় আরকান আর্মি (এএ)।

সীমান্ত পিলার ৪২ নম্বর পয়েন্ট নিকুছড়ি থেকে ৫৪ নম্বর পয়েন্টে তারগু ছড়া পর্যন্ত অন্তত ৪০ কিলোমিটার এলাকার ৩০ পয়েন্টে এ গোলাগুলির আওয়াশ আসে মিয়ানমার অংশ থেকে।

একাধিক সুত্র জানান, রোববার (১১ জানুয়ারি) ভোর থেকে সকার ৮টা পর্যন্ত সীমান্তের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর সীমান্ত পিলার পর্যন্ত এলাকায় এ আওয়াজ ভেসে আসে বাংলাদেশী সীমান্ত গ্রামে। যার দুরত্ব অন্তত ৪০ কিলোমিটার।

সুত্র মতে,নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের চাকঢালা পয়েন্টের চেরারমাঠ তথা ৪২ ও ৪৩ নম্বর পিলারের বিপরীত থেকে আসা আওয়াজ শুনেন এলাকার সাবেক ইউপি মেম্বার ফরিদুল আলম। তিনি বলে রোববার ভোর এসব এলাকা হয়ে বড়বড় আওয়াজ আসে তার বাড়ি এলাকায়।

অপর দিকে রাশেদুল ইসলাম নামের এক সীমান্তবাসী বলেন, সীমান্তের ৫৪ নম্বর পিলার এলাকায় ব্যাপক গোলাগুলির আওয়াজ হয়েছে তিনি জেনেছেন।

৫০ নম্বর সীমানবতের অধিবাসী আবদুল করিম জানান, তার এলাকায় স্থলমাইনের আওয়াজ তিনি নিজ কানে শুনেছেন।

নিকুছড়ি সীমান্তের বসবাসকারী অংক্য তঞ্চঙ্গা বলেন, রোববার সকাল তার গ্রামের বিপরীতে মিয়ানমার অংশে ব্যাপক গোলাগুলি হয়েছে।

এভাবে সীমান্তের ৪০ কিলোমিটার এলাকায় পৃথক সময় ৫/৬ ঘণ্টার ভেতরে এ গোলাগুলি হয়।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়কের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইলে সংযোগ পাওয়া না যাওয়ায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি থেকে অদ্য ১১ জানুয়ারি পর্যন্ত ৩ দিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের টেকনাফ সীমান্তের ওপারে তোতারদ্বীপ দখলকে কেন্দ্র করে বিদ্রোহী আরকান আর্মি ও আরসা গ্রুপের মধ্য ব্যাপক সংঘর্ষ চলছে।

এ সংঘর্ষের জের ধরে পুরো সীমান্তে নিয়ন্ত্রণ রাখা আরকান আর্মি প্রতিপক্ষের হামলা আতংকে ফাঁকা গুলি ছুটছে বলে সংশ্লিষ্ট সুত্র নিশ্চিত করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions