শিরোনাম
নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর

জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রায় ৯১৫ মে. টন কাগজ সরবরাহ করবে কর্ণফুলী পেপার মিলস

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৩৯৮ দেখা হয়েছে

অর্ণব মল্লিক,কাপ্তাই,রাঙ্গামাটি:- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৯১৪.০০৯ মে. টন কাগজের অর্ডার পেয়েছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ তৈরি প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস। ইতোমধ্যে ১৭৮.০০৯ মে. টন কাগজ সরবরাহ করা হয়েছে। অবশিষ্ট আরো ৭৩৬ মে. টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে জানুয়ারি’২০২৬ এর মধ্যে সরবরাহ করা হবে বলে জানা গেছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্। তিনি জানান, চলতি ২০২৫- ২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ,গোলাপী, এজুরলেইড) ও বাদামী সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪.০০৯ মে. টন কাগজের অর্ডার পাওয়া গেছে – যার বাজার মূল্য প্রায় ১১.১১ কোটি টাকা। ইতোমধ্যে কাগজ সরবরাহের প্রক্রিয়া চলমান রয়েছে। যথাসময়ের মধ্যে অর্ডারকৃত কাগজ সরবরাহ করা হবে।

তিনি আরো জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩৫০০ মে: টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০- ৪৫ কোটি। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ১০৯৩ মে. টন কাগজ উদপাদিত হয়েছে। বর্তমানে কারখানার উৎপাদন চলমান রয়েছে। সরকারি নির্বাচন কমিশন, বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮শত ৯৪ মে: টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে – যার বাজার মূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা। চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ মে. টন।

প্রসঙ্গত, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার ওপর কারখানা এবং ৪৩১ একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে প্রথম যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল। ৭০ বছরের পুরানো এই প্রতিষ্ঠানটি বয়সের ভারে নুয়ে পড়েছে। তবুও অব্যাহত রয়েছে প্রতিষ্ঠানটির কাগজ উৎপাদন। আগামীতে সরকারের সহযোগিতা পেলে এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন করা সম্ভব হলে আবারো পুরনো জৌলুস ফিরে পাবে কর্ণফুলী পেপার মিলস এমনটা প্রত্যাশা সকলের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions