শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

বজ্রপাতে ১৭ জনের মৃত্যু, এসএসটিএএফ’র উদ্বেগ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বজ্রপাতে দেশের ৭ জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, কিশোরগঞ্জে ৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, নোয়াখালীতে ১ জন, নেত্রকোনায় ১ জন, মৌলভীবাজারে ১ জন, চাঁদপুরে ১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) এসব জেলায় ঘটে যাওয়া বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ছাড়া রবিবার (২৭ এপ্রিল) নেত্রকোনায় কলমাকান্দায় ১ জন এবং নোয়াখালীর সদর উপজেলায় ১ জনের মৃত্যু হয়েছে। একদিনে বজ্রপাতে এত মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কবিরুল বাশার বলেন, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই কৃষিকাজের সঙ্গে জড়িত। তারা খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। আসলে বজ্রপাত ঠেকানোর কোনও সুযোগ নেই। তবে সচেতনতার মাধ্যমে বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যান কমানোর সুযোগ রয়েছে।
তিনি বজ্রপাতে মৃত্যু কমাতে সচেতনতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবির কথা জানান। এগুলো হলো— বজ্রপাতে সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে বজ্রপাত সচেতনতার অধ্যায় অন্তর্ভুক্ত করা; বর্তমানে ৩০ মিনিট আগেই বজ্রপাতের পূর্বাভাস জানা যায়; দ্রুত প্রাপ্ত পূর্বাভাস হাওরাঞ্চলসহ দেশের সব জেলা-উপজেলায় প্রচারের ব্যবস্থা করা। কৃষকসহ সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রক্ষিক্ষণের ব্যবস্থা করা। মাঠে মাঠে শেল্টার সেন্টার স্থাপন ও আহতদের ফ্রি চিকিৎসাসেবা প্রদানসহ সব যাবতীয় খরচ বহন করার কথা বলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions