শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

বান্দরবানে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উৎসব

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৪৭০ দেখা হয়েছে

বান্দরবান:- সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয়েছে বান্দরবানে চাকমাদের ‘বিঝু’ এবং তঞ্চঙ্গ্যাদের ‘বিষু’ উৎসব।

শনিবার (১২ এপ্রিল) সকালে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিশুরা বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসায়। এর মাধ্যমে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেন তারা।

বিঝুর তাৎপর্য তুলে ধরে ফুল ভাসাতে আসা রিয়েলি চাকমা বলেন, “ফুল বিঝু মানে নদী ও পানির সঙ্গে একটা আধ্যাত্মিক বিশ্বাস। এই বিশ্বাসের মাধ্যমে আমরা নদীকে পবিত্র মনে করি। নদী বা গঙ্গাকে সম্মান করে ফুল ভাসিয়ে ফুল বিঝু পালন করা হয়।

বালাঘাটা এলাকার বাসিন্দা সুপ্রিয়া তঞ্চঙ্গ্যা বলেন, “প্রতি বছর ১২ এপ্রিল পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। পুরাতন দুঃখ-কষ্ট ধুয়েমুছে নতুন জীবন গড়ব। নতুন স্বপ্ন দেখব।

আমরা পাহাড়ে বসবাসরত আদিবাসী সম্প্রদায় সবাইকে এক সঙ্গে নিয়ে চলতে চাই। সবার সঙ্গে সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এভাবে মঙ্গল কামনা করে গঙ্গা বা নদীকে পূজা করে বিঝুর ফুল ভাসিয়েছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions