শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

শিবপুরে মাদরাসাছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত নারায়ণ চন্দ্র গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নরসিংদীর শিবপুরে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণে দায়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
নরসিংদীর শিবপুরে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণে দায়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।|ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুরে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণে দায়ে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১-এর নরসিংদী ক্যাম্পের কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। এর আগে, বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নারায়ণ চন্দ্র পাল (৫০) শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির পরলোকগত সুভাষ চন্দ্র পালের ছেলে।

র‌্যাব জানায়, শিবপুরের কুন্দারপাড়া এলাকায় মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর থেকে আসামি নারায়ণ চন্দ্র পাল পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর পশ্চিম বাজার এলাকার স্বজনের বাড়ি থেকে নারায়ণ চন্দ্র পালকে গ্রেফতার করা হয়। পরে তাকে শিবপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে শিবপুরের কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যান। ওই সময় একই এলাকার নারায়ণ চন্দ্র পাল (৫০) ওই শিশুটির মুখ চেপে ধরে পাশের ধান ক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চাচি ঘটনা দেখে ফেললে নারায়ণ চন্দ্র পাল দৌড়ে পালিয়ে যান। পরে শিশুটির স্বজন ও স্থানীয়রা নারায়ণ পালের বাড়িঘর ভাঙচুর করে।

ভুক্তভোগী শিশুটির বাবা থানায় মামলা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions