শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

বান্দরবানের রুমায় আফিমসহ ২ যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২০১ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে রুমায় আটশ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য আফিমসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্যে ৮০ লাখ টাকা বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (৫ এপ্রিল) রাতে রুমা সদরের থানাপাড়া সেগুন বাগান এলাকা থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এরা হলেন- গ্রীরেন্দ্র ত্রিপুরা (৩৮) এবং ত্রিমথি ত্রিপুরা (৪৫)। এদের প্রথমজন রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ম্রংখ্যয়ং পাড়া মৃত বদলা ত্রিপুরার পুত্র। অপরজন রুমা সদর ইউনিয়নে সালেম পাড়া গ্রামের বাসিন্দা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে রুমায় নিষিদ্ধ মাদকদ্রব্য আফিম চাষ এবং পাচারের সঙ্গে জড়িত একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ আফিম পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে সেগুন বাগান এলাকায় যোসেফ ত্রিপুরার বাড়ি থেকে দুই যুবককে গ্রেফতার করা হয়।

এদের দেহ তল্লাশি করে ৮ শত গ্রাম আফিম উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহরাওয়ার্দী জানান, শনিবার রাতে রুমা থানাপাড়া সেগুন বাগান এলাকার যোসেফ ত্রিপুরার বাড়ি থেকে আফিমসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions