শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধের নির্দেশ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৭২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ইন্টারনেট সেবার আওতায় অবৈধভাবে ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গত ১৯ মার্চ বিটিআরসি দেশের সব আইএসপি লাইসেন্সধারীদের এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে।

চিঠিতে বলা হয়, দেশের কতিপয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) যথাযথ অনুমোদন ব্যতিরেকে প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটরদের পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসা-বাড়িতে ক্লিন ফিডবিহীন অবস্থায় ইন্টারনেট কানেকশনে প্রদর্শন করছে। এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মেও একই কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এতে আরও বলা হয়, দেশের কিছু আইএসপি প্রতিষ্ঠান অবৈধ প্রযুক্তি/সফটওয়্যার ব্যবহার করে অবৈধভাবে ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন করছে, যা বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর অনুপযুক্ত।

চিঠিতে ইন্টারনেট সেবার আওতায় পাইরেসি ও ক্লিন ফিডবিহীন স্যাটেলাইট চ্যানেল প্রদর্শন বন্ধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ১০ কার্যদিবসের মধ্যে বিটিআরসিকে অবহিত করার জন্য বলা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions