শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

বান্দরবানে ঋণের চাপে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৬৮ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের লামায় আমজাদ হোসেন (২৮) নামের এক যুবক ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৪ মার্চ) ভোরে অথবা রাতের কোনো একসময় উপজেলার লামা সদর ইউনিয়নের পশ্চিম লাইনঝিরি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ ওই এলাকার মুক্তিযোদ্ধা মৃত রজ্জব আলীর পুত্র।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বেসরকারি সংস্থার (এনজিও) ঋণের টাকা পরিশোধের চাপে ওই যুবক আত্মহত্যা করেছেন।

নিহতের বড় ভাই আজগর আলী জানান,সোমবার সকালে আমরা কাজে যাওয়ার সময় ছোট ভাইকে ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ পাওয়া যায় না। পরে গ্রামের কয়েক জন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ডুকে দেখি আমার ভাই আত্মহত্যা করেছে।

তিনি বলেন,গত প্রায় ১৫ দিন ধরে শক্তি ফাউন্ডেশন নামের একটি এনজিওর ম্যানেজার তাদের ঋণের টাকা পরিশোধের জন্য আমার ভাইকে নানান ভাবে চাপ প্রয়োগ করে আসছিল। গতকালও ঋণের কিস্তি পরিশোধ করার কথা ছিল। এ ছাড়া আমার ভাইয়ের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না।

লামা থানার অফিসার ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions