শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

ফিলিস্তিনের উপর হামলার প্রতিবাদে বাঘাইছড়িতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২২৫ দেখা হয়েছে

নোমান,বাঘাইছড়ি,রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে সর্বস্তরের মুসলিম উম্মাহ আয়োজনে স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ হতে মুসলিম জনতার বিক্ষোভ মিছিল চৌমুহনী মুক্ত মঞ্চে সমাবেশ স্থলে উপস্থিত হয়। চৌমুহনী জামে মসজিদের খতিব আজিজুর রহমানের সভাপতিত্বে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক, ইমাম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম দেওয়ানী, মাদ্রাসা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ নজরুল ইসলাম, মডেল টাউন জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ হোসাইন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল কাইয়ুম, গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঘাইছড়ি শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাচালং বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কাউসার উদ্দিন নুরী, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ সোলাইমান খান।

এছাড়াও পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদ সহ বিভিন্ন মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক – অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ শত শত মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে সমাপনী বক্তব্য ও ফিলিস্তিনের মুসলিম সহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের কল্যাণে দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা সদর জামে মসজিদের খতিব মাওলানা ফয়জুল আমীন কুতুবী।

বক্তারা ফিলিস্তিনের মুসলিমদের উপর ইসরালী নগ্ন হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে সমগ্র মুসলিম রাষ্ট্র সমুহকে এক হয়ে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহবান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions