শিরোনাম
রাঙ্গামাটির সাজেকের শুকনোছড়ায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত, এলাকায় আতঙ্ক রাঙ্গামাটি শহরে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে—৩ খাগড়াছড়িতে কোদালের কোপে গৃহবধূ খুন, ঘাতক স্বামী আটক আর্জেন্টিনা নয়, মেসির চোখে বিশ্বকাপের ফেভারিট এই ৫ দল বাংলাদেশ ফুটবলে নতুন বিতর্ক, ৯০ মিনিটের ম্যাচ শেষ হলো ৩ ঘণ্টায় পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে,বাড়ছে অসন্তোষ রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প আজ দলীয় নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সুদ ছাড়াই ৪৫ দিন খরচ, মধ্যবিত্তের জীবনে স্বস্তি আনছে ক্রেডিট কার্ড প্রথম বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে রাবিপ্রবিসাস সভাপতির অংশগ্রহণ

নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫১

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২১৬ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দক্ষিণ-পূর্ব ইউরোপের স্থলবেষ্টিত দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ১০০ জন।

রোববার (১৬ মার্চ) মধ্যরাতের পর ভোরের দিকে একটি নাইটক্লাবে আগুন ছড়িয়ে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এপি।

বার্তাসংস্থাটি বলছে, রোববার ভোরে নর্থ মেসিডোনিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর কোচানির একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫১ জন নিহত এবং আরও প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাঞ্চে তোশকোভস্কি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তোশকোভস্কির মতে, স্থানীয় একটি পপ গ্রুপের কনসার্ট চলাকালীন ভোররাত ২:৩৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। তিনি বলেন, নাইটক্লাবে যাওয়া তরুণরা আতশবাজি ব্যবহার করছিলেন, যার ফলে ছাদে আগুন ধরে যায়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাইটক্লাবের ভেতরে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে।

পরিবারের সদস্যরা হাসপাতাল এবং কোচানির শহর অফিসের সামনে জড়ো হয়ে কর্তৃপক্ষের কাছে আরও তথ্যের জন্য অনুরোধ করছেন। তোশকোভস্কি বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু ওই ব্যক্তির জড়িত থাকার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions