শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

রাঙ্গামাটিতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২৬৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা, সড়ক দুর্ঘটনায় নিহত নারীর নাম চিনগ্ধী চাকমা (৫৫)। তিনি রাঙ্গামাটির জুড়াছড়ির এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় নিহত নারীর স্বামী সুরেশ চাকমাকেও গুরুতর আহত অবস্থায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে রাজস্থলী থেকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ নম্বারের ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজিতে থাকা চিনগ্ধী চাকমা ও সুরেশ চাকমা গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা হাসপাতালে নেওয়ার পথে ওই নারী যাত্রী মারা যান। অন্যদিকে আহত সিএনজি অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পাঠানো হয়েছে।

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজীব জানান, হাসপাতালের আনার আগেই নারীর মৃত্যু হয়। তার স্বামীও গুরুতর আহত। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল আহমেদ জানান, ট্রাকটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions