শিরোনাম
হৃদরোগের চিকিৎসায় পেসমেকারসহ তিন ধরনের সরঞ্জামের দাম কমলো শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী গুম প্রতিরোধে ফৌজদারি অপরাধ হিসেবে আলাদা আইন করছে সরকার রাঙ্গামাটিতে ৩৩ কিলোমিটার খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত গেল ৫১ লাখ টাকা মিয়ানমারের মংডুতে সামরিক জান্তার বিমানবাহিনী ও মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলোর সমন্বিত সামরিক তৎপরতার দাবি বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা দিয়েে আসছে অস্ত্র, খুন উদ্বেগ নোয়াখালীতে ৩ সন্তানকে রেখে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী ফুটবল নয়, এ যেন রূপকথা সাইক্লিস্ট রাকিবুল ও কাপ্তাই ব্লাড ব্যাংকের মানবিকতায় বদলে গেল এক পরিবারের জীবন

বান্দরবানে স্বামীর সহায়তায় স্ত্রীকে গণধর্ষণ, গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৯৯ দেখা হয়েছে

বান্দরবান:- পার্বত্য জেলার বান্দরবানের লামায় মিরিঞ্জায় অবস্থিত মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা ভ্যালী এগেইন নামক দুইটি রিসোর্টে স্বামীর সহায়তায় স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে লামা থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (১২ মার্চ) ধর্ষণের শিকার ওই নারীর দায়েরকৃত এজাহারের পর পুলিশ ওই নারীর স্বামী রুবেল (৩২) ও তার বন্ধু সাগর (৩০) কে গ্রেফতার করে।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, মিরিঞ্জা পর্যটন এলাকায় অবস্থিত রিসোর্ট মিরিঞ্জা ভ্যালীর নাইট গার্ড লামা পৌরসভার মধুঝিরি এলাকার আবুল কাশেমের (বোবা) ছেলে রুবেল (৩২) তার ২য় স্ত্রীকে নিয়ে গত শনিবার রিসোর্টে যায়।

সেখানে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে চারদিন রেখে ছয়জনে মিলে পালাক্রমে ধর্ষণ করে। গতকাল মঙ্গলবার দুপুরে ধর্ষণের শিকার নারী রিসোর্ট থেকে পালিয়ে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহণ করেন।

প্রাথমিক চিকিৎসার পর ওই নারী থানায় এসে পুলিশের কাছে পুরো ঘটনা বর্ণনা করে। এই ঘটনায় চারজনকে এজাহার নামীয় ও দুইজনকে অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণের শিকার নারী নিজেই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩)/৩০ ধারায় মামলা দায়ের করে।

মামলার অন্য আসামিরা হল, লামা পৌরসভার মধুঝিরি এলাকার দানু মিয়ার ছেলে জহির (৪০) ও লাইনঝিরি এলাকার কবিরের ছেলে মামুন (২৮)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করা হয়েছে।

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) আব্দুল করিম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালী ও মিরিঞ্জা এগেইন দুইটি রিসোর্টেই স্বামীর সহায়তায় এক নারীকে ছয়জন গণধর্ষণ করেছে। দুইজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions