শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো ও কোচিংয়ে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৪২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সারাদেশের সব সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে ছুটির পর এবং বন্ধের দিনে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো ও কোচিং করানোয় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

 

মঙ্গলবার (১১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত অফিস আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

 

এর আগে গতকাল সোমবার এ আদেশে সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মো. রাইহুল করিম।

 

শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ, যৌন হয়রানি ও নিপীড়নের মতো ঘটনা ঠেকাতে এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। তবে আদেশের কোথাও ধর্ষণ, নিপীড়নের কথা উল্লেখ করা হয়নি।

 

আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ছুটির পর এবং বন্ধের দিন শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানো, কোচিংসহ নানাবিধ কার্যক্রমে ব্যবহার করা হয়, যা অনভিপ্রেত। কোনোক্রমেই বিদ্যালয়ের কক্ষ প্রাইভেট পড়ানো বা কোচিংসহ অন্য কাজে ব্যবহার করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে স্ব স্ব দায়িত্বপ্রাপ্তরা দায়ী থাকবেন।

 

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা আবশ্যিক প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions