শিরোনাম
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা সরকারের ৬ মাস পূর্তিতে মতবিনিময়,ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠন করা হচ্ছে সিরিয়ায় সামরিক বিমানবন্দরে বিমান হামলা, অভিযোগের তীর ইসরাইলের দিকে রাঙ্গামাটির কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত : সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত রাঙ্গামাটিতে ১২ বছরের স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩০৭ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৪ যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাস সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৯ মার্চ) সকালে বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেবুন্নাহার আয়শা এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন, মো. রাশেদ (২৩), মো. কায়ছার (২২), ওমর ফারুক (১৮) ও মো. হানিফ (২৪)। তারা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, রাশেদ মোবাইলে পরিচয় হওয়া এক কিশোরীর সঙ্গে গড়ায় প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। ২০২১ সালের ২ ফেব্রুয়ারি রাতে তিনি ফোনে কিশোরীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে পদুয়া এলাকায় আসতে বলেন। রাশেদের কথায় পরদিন কিশোরীটি আমিরাবাদ এলাকায় পৌঁছালে রাশেদ ফোনে তার দেরি হবে বলে জানান। কাজীর কাছে যাওয়ার কথা বলে কিশোরীকে পাহাড়ি পথে বান্দরবানের ভাগ্যকুল এলাকায় নিয়ে যান। সেখানে দণ্ডিতরা পালাক্রমে ধর্ষণ করেন। পরে কিশোরীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে ধর্ষক রাশেদ, কায়ছার ও ওমর ফারুককে আটক করা হয়। পরে কিশোরীটি বাদী হয়ে বান্দরবান থানায় তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি মোহাম্মদ ইসমাইল জানান, আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে পুলিশি হেফাজতে থাকা মো. কায়ছারকে কারাগারে পাঠিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions