শিরোনাম
আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী কে হবেন প্রেসিডেন্ট, চূড়ান্ত হবে স্থায়ী কমিটিতে ১১ দলে ভাঙন, জোট ছাড়ছে শরিকরা ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারি, বিএফআইইউ’র তদন্তে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার প্রমাণ,বুধবার হাইকোর্টে মামলার শুনানি ১৮ জন পূর্ণ মন্ত্রীর চলাচলে ব্যবহৃত পুলিশের প্রোটেকশন, বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করা হয়েছে রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল

বান্দরবানে ঝর্ণা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের গহীন জঙ্গলে ঝর্ণা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১ ডিসেম্বর ) বিকালে সুয়ালক ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় মুরুং ঝর্ণা নামক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে গহীন মুরুং ঝর্ণাতে কয়েকজন যুবক বনভোজন করতে যায়। এসময় ঝর্ণার নিচে পানিতে ভেসে অজ্ঞাত এক ব্যক্তি মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে ঝর্ণাতে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করেছেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।

ওই এলাকার ইউপি সদস্য রেদামং মারমা বলেন, সকালে কয়েকজন যুবক ঝর্ণাতে বনভোজনে গেলে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে এলাকাবসীকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। তবে লাশটি কার সেটির কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে ঝর্ণাতে উঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছে।

বান্দরবান সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions